1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

জামিন পেলেও এখনই ছাড়া পাচ্ছেন না বিচারপতি মানিক

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানায় পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

তবে এই মামলায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না সাবেক এই বিচারপতি। তার নামে রাজধানীতে আরও মামলা থাকায় তাকে ঢাকায় আনা হবে।

সিলেট আদালতের পুলিশ পরিদর্শক জমসেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস আজ মঙ্গলবার সকালে মানিকের জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি জঙ্গল থেকে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন ২৪ আগস্ট  সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন। পরে বিচারক মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com