1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

গভীর রাতে স্কুলছাত্রের মরদেহ ফেরত দিল বিএসএফ

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে গুলিতে নিহত স্কুলছাত্র জয়ন্ত কুমার সিংহের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে ধনতলা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার এলাকার শূন্যরেখায় বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বাংলাদেশের পক্ষ থেকে জয়ন্তের মরদেহ গ্রহণ করেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহের মৃত্যু হয়। বিএসএফের কাছ থেকে মরদেহ গ্রহণের পর জয়ন্তের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই স্থানীয় শ্মশানে মরদেহ সৎকার করে তার পরিবারের লোকজন।

গত সোমবার ভোর রাতে ঠাকুরগাঁওয়ের ধনতলা সীমান্তের ৩৯৩ পিলার এলাকা দিয়ে মহাদেব, তার একমাত্র ছেলে জয়ন্ত ও প্রতিবেশী দরবার হোসেনসহ আরও ১৫-২০ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এ সময় ভারতের ডিঙ্গাপাড়া সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে স্কুলছাত্র জয়ন্ত কুমার সিংহ মারা যায়। পরে বিএসএফ সদস্যরা স্কুলছাত্র জয়ন্তের মরদেহ ভারতে নিয়ে যায়। এদিকে পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন জয়ন্তের বাবা মহাদেব চন্দ্র ও প্রতিবেশী দরবার হোসেন। তারা রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সোমবার বিকেলে ধনতলা সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় এবং লাশ ফেরতের দাবি করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com