1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

সীমান্ত হত্যা বন্ধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

ভবিষ্যতে যেন সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা আর না ঘটে সেজন্য যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা দেখতে গিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে।

হিন্দু সম্প্রদায়ের নেতারা পূজার সময় স্বেচ্ছাসেবক নিয়োগের প্রস্তাব দিয়েছেন।

এবার পূজা নির্বিঘ্নে হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনও কথা বলেন।

তিনি জানান, পূজা কমিটি চাইলে মাদরাসা ছাত্ররা দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছেন তাকে।

‘ধর্মীয় উৎসবে কোনো দুষ্কৃতকারী কোনো ধরনের বাধা সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে,’ যোগ করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিলেটের শাহ পরানের মাজারে হামলা সম্পর্কে তার জানা নেই। তবে মাজারে যেন কোনো হামলা না হয় সেজন্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com