1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

দিল্লির বক্তব্যে ঢাকা উদ্বিগ্ন নয় বরং বিস্মিত: পররাষ্ট্র উপদেষ্টা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

শান্তি রক্ষার জন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর যুদ্ধের প্রস্তুতির কথায় ঢাকা উদ্বিগ্ন নয় বরং বিস্মিত। এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হওয়ার কোন সম্ভাবনা-ই নেই।’

আজ রবিবার দুপুরে নিয়মিত প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে ও কী কারণে এ কথা বলেছেন, সেটা আমরা দেখবো। তবে, ইসরায়েল-হামাস, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিবেশীদের সঙ্গে লড়াই করার কথা বলবে না ভারত।’

তবে, বাংলাদেশ এখনই এটার কোন প্রতিক্রিয়া দেবে না বলেও জানান তিনি।

তৌহিদ হোসেন জানান, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতেই পারে। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে পরবর্তীতে আমরা জানতে চাইবো।

জাতিসংঘ অধিবেশনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাইডলাইন বৈঠক হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতিসংঘে মোদির সঙ্গে সাইডলাইন বৈঠক নিয়ে নিশ্চিত কোনো সিডিউল নেই। তারা যদি না চায়, জোর করেতো বৈঠক হবে না।’

এসময় রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, ‘আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না। তবে, কিছু ঢুকে পড়ছে। বড়সর জায়গা, তাই সক্ষমতার কিছুটা ঘাটতি আছে।’

তবে পুশব্যাক করা হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com