1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা হয়েছে: অর্থ উপদেষ্টা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ করা হতে পারে।

আজ সোমবার সকালে সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, জিডিপির বাস্তব সংখ্যা কত এর পরিসংখ্যান জানার কাজ চলছে। খুব শীঘ্রই চলতি বছরের রফতানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে।

এ সময় সংবাদিকের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে ৫,১০ ও ২০ টাকার কাগজি নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com