1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১ দুই বছরে ট্রাইব্যুনালে ৭০ মামলা, আসামি ৪৮৮

বিএনপি নেতা হত্যার অভিযোগে পুলিশের ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

বিএনপি নেতা হত্যার অভিযোগে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খুলনা মহানগর হাকিম আনিচুর রহমানের আদালতে আবেদনটি করেন খুলনা মহানগরের ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি বাবুল কাজীর স্ত্রী ফাতেমা বেগম। আবেদনটি মামলা হিসেবে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযুক্তরা হলেন কেএমপির অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন, খুলনা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মনির।

বাদীর আইনজীবী তৌহিদুর রহমান তুষার বলেন, আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ মার্চ বিএনপির কর্মসূচি চলাকালে বাবুল কাজী পুলিশের মারধরে গুরুতর আহত হন। ওই বছরের ১১ এপ্রিল তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com