1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

দুদকের কাছে ১৫ দিন সময় চাইলেন বেনজীরের স্ত্রী-কন্যারা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুন, ২০২৪

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে ১৫ দিন সময় চেয়ে আবেদন করেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জা ও তাঁদের কন্যারা।

বেনজীরের স্ত্রী ও দুই কন্যাকে রোববার (৯ জুন) দুদকে হাজির হতে তলব করা হয়েছিল। কিন্তু সকালে তাদের পক্ষে আইনজীবী সময় চেয়ে দুদকে আবেদন করেন।

benzir-2

তদন্তসংশ্লিষ্ট দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আইনজীবীর মাধ্যমে বেনজীরের স্ত্রী জীশান মির্জা ও তাঁদের দুই কন্যা দুদকে হাজির হতে আরও ১৫ দিন সময় চেয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক)দুর্নীতি দমন কমিশনের (দুদক)

গত ২৮ মে বেনজীর ও তার স্ত্রী–সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। দুদকের পাঠানো নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও দুই মেয়ে ফারহিন রিসতা ও তাহসিন রাইসাকে আজ ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়। ৫ জুন বুধবার আইনজীবীর মাধ্যমে ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন বেনজীর। আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন তাঁকে ২৩ জুন হাজির হতে চিঠি পাঠায়।

benzir-1

বেনজীর, তার স্ত্রী ও তিন কন্যার নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২৭ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ ও ২৬ মে পৃথক দুটি আদেশে এসব সম্পদ জব্দ করা নির্দেশ দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com