1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

নেপালে গ্রেফতার সিয়াম কলকাতার সিআইডি হেফাজতে, চলছে জিজ্ঞাসাবাদ

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুন, ২০২৪

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সিয়ামকে ভারতীয় পুলিশের কাছে নেপাল পুলিশ হস্তান্তর করেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, কলকাতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সিয়ামকে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে।

শুক্রবার (৭ জুন) রাজধানীর কোরবানির পশুর হাটে ডিএমপির গৃহীত নিরাপত্তা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, যেখানে ঘটনা সংঘটিত হয় সেখানে তদন্ত হয়। কিন্তু আমাদের বাংলাদেশের আইনে আছে, বিদেশে যদি কোনো বাংলাদেশী অপরাধ করে থাকে সেই অপরাধীকে বাংলাদেশে এনেও বিচার করতে পারি।

তিনি বলেন, এ ঘটনা ভারতও তদন্ত করছে, বাংলাদেশ পুলিশও তদন্ত করছে। তদন্তের বিষয়ে দুই দেশ একপর্যায়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

হাবিবুর রহমান বলেন, কলকাতার সিআইডি পুলিশের কাছে দুজন আসামি রয়েছে। সম্প্রতি নেপালে গ্রেফতার সিয়ামকে কলকাতার সিআইডি নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দীন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: আসাদুজ্জামান এবং উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com