1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স সাবাহ খালেদ আল-সাবাহ

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০২৪

কুয়েতে শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-মোবারক আল-সাবাহ নতুন ক্রাউন প্রিন্স নিযুক্ত হয়েছেন। দেশটির আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ শনিবার তাকে এই নিয়োগ দেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর শেখ মেশাল আল-সাবাহ গত ১৬ ডিসেম্বর কুয়েতের আমির হন।

উল্লেখ্য, কুয়েতের সংবিধান অনুযায়ী, আমিরকে এক বছরের মধ্যে তার সম্ভাব্য উত্তরসূরী নিয়োগ করতে হয়। আর নতুন ক্রাউন প্রিন্সকে রাজ পরিবারের সিনিয়র সদস্য হতে হয়।

সাবেক আমির ২০০৬ সালে ক্রাউন প্রিন্স নিয়োগ করেছিলেন। তখন তিনি রাজ পরিবারের আল-জাবের এবং আল-সালিম গোত্রের মধ্যে পর্যায়ক্রমিকভাবে উত্তরসূরী নির্বাচনের প্রথা লঙ্ঘন করেছিলেন।

দুটি গোত্রই আধুনিক কুয়েতের প্রতিষ্ঠাতা শেখ বোরক আল-সাবাহ বংশধর। তার দুই ছেলে জাবের আল-সাবাহ এবং সালিম আল-সাবাহ পরে কুয়েতের আমির হয়েছিলেন। কুয়েতের সংবিধানে বলা হয়েছে যে দেশটির শাসক অবশ্যই হবেন শেখ মোবারকের বংশধর।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে কেবল কুয়েতেই নির্বাচিত পার্লামেন্ট রয়েছে। তবে আমিরের হাতেই সব ক্ষমতা কেন্দ্রীভূত।

গত মাসে আমির পার্লামেন্ট চার বছরের জন্য ভেঙে দেন। অনেক বিশ্লেষক বলছেন, এর ফলে দেশটির অনন্য আধা-গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে।

ওই সময় আমির বলেছিলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া’ পর্যালোচনা করার জন্য ২০২৮ সাল পর্যন্ত জাতীয় পরিষদ স্থগিত থাকবে।

সূত্র : আরব নিউজ ও মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com