1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের সিদ্ধান্ত

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

আসন্ন ঈদুল ফিতরের আগেই গার্মেন্টসসহ সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নজরুল ইসলাম চৌধুরী।

তিনি আরো জানান, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। শ্রমিকদের ঈদের ছুটি সরকারি ছুটির থেকে কম হবে না।

বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নজরুল ইসলাম চৌধুরী বলেন, আসন্ন ঈদুল ফিতরের ছুটির আগেই শ্রমিকদের উৎসব বোনাস ও বেতন পরিশোধ করতে হবে। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে সরকারি ছুটির সাথে সমন্বয় করে সুবিধা অনুযায়ী ছুটি দিতে হবে।

সেই ছুটি কোনো অবস্থাতেই সরকারি ছুটির থেকে কম হবে না। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। প্রতিষ্ঠান লেআপ করা যাবে না। বৈঠকে উপস্থিত কলকারখানার মালিকরা এসব বিষয়ে একমত হয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী নজরুল।

কত তারিখের ভেতরে বেতন-ভাতা পরিশোধ করতে হবে সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তারিখ বেঁধে দেয়া হয়নি। কারণ সব প্রতিষ্ঠান একইদিনে বেতন ভাতা পরিশোধ করে না। তবে ঈদের ছুটির আগেই সবাইকে বেতন ভাতা পরিশোধ করতে হবে।

তিনি বলেন, মালিকরা কথা দিয়েছেন বেতন-বোনাসের জন্য এবার শ্রমিকদের রাস্তায় নামতে হবে না। তারা এখানে উপস্থিত আছেন, তারা ক্লিয়ার বলেছেন যে আমরা ঈদ করব আর শ্রমিকরা কান্নাকাটি করবে- সেটা হবে না। ঈদের ছুটির আগেই শ্রমিকদের পাওনা মিটিয়ে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com