1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

উইমেন স্পিকার্স সামিটে যোগ দিতে প্যারিসে স্পিকার

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০২৪

ফ্রান্সের প্যারিসে ন্যাশনাল অ্যাসেম্বলি কর্তৃক ৬ থেকে ৭ মার্চ অনুষ্ঠিতব্য ‘উইমেন স্পীকার্স সামিট’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বুধবার সকালে তিনি প্যারিসে পৌঁছান।সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্পিকারের সফরসঙ্গী হিসেবে আছেন তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও সার্জেন্ট অ্যাট আর্মস সাব্বির আহমেদ খান।

তারা সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নেবেন এবং অন্যান্য দেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন।

জানা গেছে, ফ্রান্স সফর শেষে স্পিকার ও তার সফরসঙ্গীরা আগামী ১০ থেকে ১২ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন’- শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন। আগামী ১৫ মার্চ তাদের দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com