1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

নির্বাচনে পেছাচ্ছে বাণিজ্যমেলা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেজন্য এবার নতুন বছরের প্রথম দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন হচ্ছে না। নির্বাচনের কারণে বাণিজ্যমেলা ১৫ দিন পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার এ কথা জানিয়েছে বাণিজ্য মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

সাধারণত, নতুন বছরের প্রথমদিনেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হয়ে থাকে। তবে ২০২৪ সালের বাণিজ্য মেলা আগামী ১৫ জানুয়ারি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইপিবি।

রপ্তানি উন্নয়ন ব্যুরো সচিব ও মেলার পরিচালক বিবেক সরকার জানিয়েছেন, মেলা আয়োজনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। দেশি-বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নামে স্টল বরাদ্দ দেওয়ার কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ওপর।

ইপিবি সচিব বলেন, আসছে ১৫ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর শুরু করতে সর্বাত্মক চেষ্টা চলাচ্ছি আমরা। তবে সেটি জাতীয় নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সরকার গঠনসহ সার্বিক বিষয়ের ওপর নির্ভর করছে।

বিগত দুই বছর ধরে ঢাকার অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) আয়োজিত হচ্ছে বাণিজ্য মেলা। জানুয়ারিতে তৃতীয়বারের মতো মেলার আয়োজন হতে যাচ্ছে সেখানে।

এর আগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বসতো শেরেবাংলা নগরে। করোনা মহামারির কারণে ২০২১ সালে এক বছর মেলার আয়োজন করা যায়নি। মহামারির বিধিনিষেধের মধ্যেই ২০২২ সালে প্রথমবার মেলা বসে পূর্বাচলে।

রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে ১৪ কিমি পূর্ব দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা লাগোয়া পূর্বাচলে মেলায় যাতায়াতের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করে থাকে মেলা কর্তৃপক্ষ।

প্রতি বছর ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, হংকং, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, নেপালসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা পণ্য নিয়ে হাজির হন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com