1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

ইলিশ ধরায় ৩৭৪ জেলের কারাদণ্ড, জরিমানা ১ লাখ ৮৩২ টাকা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ২২ দিনে ৩৭৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে টাস্কফোর্স। এছাড়াও, এ সময়ে চালানো অভিযানে ২৪ লাখ ৮৯৫ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

টাস্কফোর্স অভিযানে জেলেদের কাছ থেকে ২ দশমিক ২৯৮ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১ লাখ ৮৩২ টাকা।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মা ইলিশ নিরাপদ প্রজনন রক্ষায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও কোস্টগার্ডের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, ‘মা ইলিশ ডিম ছাড়লে এবং বড় হলে জেলেরা লাভবান হবে। তাই মা ইলিশ ধরা বন্ধে টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com