1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

আটকের ক্ষমতা পাচ্ছেন আনসার সদস্যরা!

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

সোমবার (২৩ অক্টোবর, ২০২৩) জাতীয় সংসদে আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩ তোলা হয়েছে। বিরোধী দলের আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়ে যাওয়ায় চলতি সংসদ অধিবেশনেই বিলটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। বিলটি পাশ হলে আনসার সদস্যরা অপরাধীকে আটক করার ক্ষমতা পাবেন।

আনসার বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তাকারী বাহিনী হিসেবে গঠন করা হয়েছিল। তবে এই বিল পাশ হলে আনসার বাহিনী পুলিশের মতোই ক্ষমতা পাবে।

বিলটিতে বলা হয়েছে, আনসার সদস্যরা অপরাধীকে আটকের পর অবিলম্বে পুলিশের কাছে সোপর্দ করবেন। এছাড়াও, তারা আটক ব্যক্তির দেহ তল্লাশি, কোনো স্থানে প্রবেশ ও তল্লাশি এবং মালামাল জব্দ করতে পারবেন।

বিরোধী দলের সদস্য ফখরুল ইমাম বলেন, এই বিল পাশ হলে পুলিশের কাজ বিভক্ত হয়ে যাবে। এতে আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা দেখা দিতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, দুর্যোগ ও নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিমাণ সদস্য প্রয়োজন, পুলিশ বাহিনীতে এত পরিমাণ সদস্য নেই। তাই আনসার সদস্যদের আটকের ক্ষমতা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com