1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

১০ লাখ উদ্বাস্তু: গাজায় যাচ্ছে মাত্র ২০ ট্রাক মানবিক সহায়তা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

খাদ্য-বিদ্যুৎ-পানি ও জ্বালানিবিহীন গাজা। ইসরাইলি বোমায় বিধ্বস্ত জনপদ। কমপক্ষে ১০ লাখ মানুষ উদ্বাস্তু জীবন যাপন করছেন। তাদের জন্য এখন পাঠানো হচ্ছে মাত্র ২০ ট্রাক ত্রাণ। খবর বিবিসির।

মিশর-গাজা সীমান্ত রাফাহ ক্রসিংয়ে একদিকে ত্রাণবাহী ট্রাক, আরেকদিকে হাজারও মানুষ অপেক্ষায়। আপাতত শুধু ২০টি ত্রাণবাহী ট্রাককে সীমান্ত পেরিয়ে গাজায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

রাফাহ সীমান্ত খুলে দিতে সম্মত হয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। প্রাথমিকভাবে সর্বোচ্চ ২০টি ত্রাণবাহী ট্রাক গাজায় যেতে পারবে, যা প্রয়োজনের তুলনায় অতিসামান্য।

ইসরাইল সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যস্থতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাইডেন জানান, শুক্রবার থেকে ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে পারবে।

রাফাহ সীমান্ত দিয়ে গাজা থেকে কোনো মানুষ মিশরে যাওয়ার অনুমতি পাবেন কিনা, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

এ বিষয়ে বাইডেনকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, আমরা মানুষদেরও বের করে আনব। তবে এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারছি না।

ইসরাইলের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) সীমান্তের গাজা অংশে অসংখ্য মানুষ ও মিশর অংশে বেশ কিছু ত্রাণসামগ্রী বহনকারী ট্রাককে অপেক্ষা করতে দেখেন বিবিসির সাংবাদিকরা। উভয়পক্ষই অধীর আগ্রহে সীমান্ত খোলার অপেক্ষায় আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com