1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

বৃহস্পতিবার থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে সরকার।

বাংলাদেশের জাতীয় মাছটির সর্বোচ্চ প্রজননকালীন সময়ে নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ সময়ে ইলিশ ধরা, বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ থাকবে।

২ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

২০ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম মৎস্য ভবনে মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সম্পর্কিত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় ২২ দিনের জন্য ইলিশ ধরা, বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেন।

তিনি বলেন, মাছ ধরার উপর বিধিনিষেধের উদ্দেশ্য হলো- এই সময়কালে ডিম দেয়া মা ইলিশকে রক্ষা করা

একক প্রজাতির মাছ হিসেবে দেশের মৎস্য উৎপাদনে ইলিশের অবদান সবচেয়ে বেশি।

বাংলাদেশের সার্টিফাইড পেটেন্ট পণ্য হিসেবে স্বীকৃত মাছটি সাঁতার কেটে নদীতে ডিম দেয়। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে ইলিশ খুবই জনপ্রিয়। বিশ্বের প্রায় ৭৫ শতাংশ ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয়।

চাঁদপুরকে বাংলাদেশের ইলিশের অন্যতম বৃহৎ বাণিজ্য কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়, কারণ পদ্মা নদীর মাছ অন্যান্য নদী থেকে আসা মাছের চেয়ে বেশি জনপ্রিয়।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com