1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

‘রাবণ রাহুল’ বনাম ‘মোদানব’ : ভারতে পোস্টার-যুদ্ধ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

ভারতে বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে বর্তমান যুগের রাবণ বলে খোঁচা দিলো ক্ষমতাসীন দল বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানেই রাবণরূপী কংগ্রেস এমপির ছবি রয়েছে। এই পোস্টার প্রকাশ্যে আসতেই বাকযুদ্ধ শুরু হয়েছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। বিজেপির পোস্টারের পাল্টা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দানব হিসেবে তুলে ধরেছে কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটে লড়াইয়ে নামবে দুই দল। উত্তপ্ত পরিস্থিতিতেই পোস্টার দ্বন্দ্বে জড়িয়ে পড়ল কংগ্রেস ও বিজেপি।

সিনেমা পোস্টারের আদলে একটি পোস্টার প্রকাশ করে বিজেপি। অবিকল রাবণের মুখের আদলে রাহুল গান্ধীর মুখ দেখা যাচ্ছে ওই পোস্টারে। সিনেমার আদলেই পোস্টারে লেখা হয়েছে, কংগ্রেস পার্টির তৈরি এই রাবণ। ছবিটির পরিচালনা করেছেন জর্জ সোরস। উল্লেখ্য, বিজেপির কট্টর সমালোচক হিসেবেই পরিচিত মার্কিন ব্যবসায়ী সোরস। এই পোস্টার টুইট করে বিজেপির পক্ষ থেকে লেখা হয়, ‘এই হলো নতুন যুগের রাবণ। শয়তান, ধর্মবিরোধী, রামবিরোধী। এর মূল লক্ষ্যই হল ভারতকে ধ্বংস করা।’

রাহুলের এই বিতর্কিত পোস্টার প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা শুরু করে কংগ্রেস। জয়রাম রমেশ বলেন, সহিংসতা ছড়াতেই এহেন ঘৃণ্য আচরণ বিজেপির। আরেক নেতা কে সি বেণুগোপাল বলেন, ‘এই ছবির নিন্দা করতে কোনো শব্দই যথেষ্ট নয়। আসলে বিজেপি রাহুলকে খুন করতে চায়, এই পোস্টার থেকেই তাদের উদ্দেশ্য বোঝা যাচ্ছে। নিজের দাদি ও বাবাকেও এইভাবেই হারিয়েছিলেন রাহুল।’

রাহুলের কটাক্ষের জবাব দিয়ে পাল্টা পোস্টার প্রকাশ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকেও। দলের যুব নেতা শ্রীনিবাস বিভির এক্স হ্যান্ডেলে দেখা যাচ্ছে, দানব হিসেবে মোদিকে তুলে ধরে একটি পোস্টার তৈরি করেছে কংগ্রেস। বিজেপির তৈরি এই দানবের ছবির পরিচালক হিসাবে লেখা হয়েছে ‘পরম বন্ধু’ আদানির নাম। তবে এই পোস্টার নিয়ে গেরুয়া শিবিরের কোনো প্রতিক্রিয়া মেলেনি।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com