1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

নিখোঁজ ২ শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ফের উত্তপ্ত মণিপুর, বন্ধ ইন্টারনেট

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

নিখোঁজ ২ শিক্ষার্থীর মৃতদেহের ছবি ভাইরাল হতেই ফের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতীয় রাজ্য মণিপুরে। বিক্ষোভের উত্তাপ ছড়াতেই রাজ্যে আবারো ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে মণিপুর সরকার।

মঙ্গলবার থেকে আগামী পাঁচ দিন অর্থাৎ ১ অক্টোবর পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে মণিপুরে। ১ অক্টোবর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

মঙ্গলবার শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ইম্ফল ফের উত্তপ্ত হয়ে ওঠে। ৬ জুলাই থেকে মেইতেই গোষ্ঠীর ১৭ ও ২০ বছরের দুই শিক্ষার্তী নিখোঁজ ছিল। সম্প্রতি তাদের মৃতদেহের ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। জঙ্গলে দু’জনের লাশ পড়ে রয়েছে, এমন একটি ছবি সরকারের কাছেও পৌঁছেছে।

এই ছবি ছড়িয়ে পড়তেই বিক্ষোভ প্রদর্শন করে মেইতেই গোষ্ঠীর বাসিন্দারা। সহিংসতা রুখতে, যাতে ভুয়া খবর না রটে, সে কারণেই ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, মে মাস থেকে কুকি ও মেইতেই গোষ্ঠীর সহিংসতায় মণিপুরে এখন পর্যন্ত ১৬০ জন প্রাণ হারিয়েছে। ঘরছাড়া হয়েছে বহু মানুষ। অবশ্য, ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল মণিপুর। শুরু হয়েছে স্কুলের পড়াশোনা। ১০০ দিন পর মোবাইল ইন্টারনেট পরিষেবা সচল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। এর দুদিনের মধ্যে ফের তা বন্ধ করা হলো।
সূত্র : আজকাল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com