1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে একযোগে বদলি

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

কাস্টমস বিভাগের যুগ্ম কমিশনার ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদে বড় ধরনের রদ-বদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১১ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, দেশের রাজস্ব খাতে গতিশীলতা ফেরাতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দফতরে বদলি করা হয়েছে। এছাড়া দু’জন যুগ্ম কমিশনারকেও বদলি করা হয়েছে বলে জানা গেছে।

এনবিআরের দ্বিতীয় সচিব মো: মাসুদ রানা সই করা পৃথক পৃথক তিনটি আদেশে একযোগে কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলের কাস্টমসের বিভিন্ন দফতরে বদলি করা হয়েছে।

বদলির আদেশে তাদেরকে ১৪ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com