1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলে নির্বাচন : আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর লিকুদ পার্টির মানবতাবিরোধী অপরাধ : মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজের পরদিন তুরাগে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ মানুষের জীবনে আমল ও সুন্নাহর প্রভাব ফ্রিজে ধনেপাতা দ্রুত নেতিয়ে পড়ে কেন, সতেজ রাখবেন যেভাবে লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯ মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র জিয়াউলের অভিযানের ডিজিটাল প্রমাণ সংগ্রহে ব্যর্থ তদন্ত কর্মকর্তা

করোনা নিয়ে ৩৩৯ কিলোমিটার পাড়ি!

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত দুই ব্যক্তি গাজীপুর থেকে ৩৩৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুরে গেছেন। শুক্রবার বাড়িতে আসার পর গতকাল সোমবার জানতে পারেন তারা করোনায় আক্রান্ত।

জানা গেছে, গাজীপুরে চাকরি করতেন উলিপুরের ওই দুই ব্যক্তি। করোনার উপসর্গ দেখা দেওয়ায় তারা নমুনাও দিয়েছিলেন। রিপোর্টের জন্য অপেক্ষা না করে সেই অবস্থাতেই গাজীপুর থেকে ৩৩৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে যান উলিপুরের বাড়িতে।

সোমবার তাদের রিপোর্ট করোনা পজিটিভ আসে। বিষয়টি জানতে পেরে উপজেলার দলদলিয়া ও থেতরাই ইউনিয়নে ওই দুজনের বাড়ি লকডাউন করে উপ‌জেলা প্রশাসন ও স্বাস্থ‌্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, করোনায় আক্রান্ত দুই ব‌্যক্তি গাজীপুরে চাকরি করতেন। তারা ১২ জুন বাড়িতে আসার পর সোমবার জানতে পারেন তারা করোনা পজিটিভ। এরপর তাদের দুজনের বাড়ি লকডাউন করে তা‌দের হোম আইসোলেশনে রাখা হয়। তাদের পরিবারের অন‌্যান‌্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com