1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ক্যাপিটল হিলে হামলা: ট্রাম্পের সমর্থক প্রাউড বয়েজের আরেক নেতার কারাদণ্ড

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় প্রাউড বয়েজ নামের উগ্র ডানপন্থী মিলিশিয়া গোষ্ঠীর সাবেক নেতা এনরিকুয়ে টারিওকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি প্রাউড বয়েজ ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের হামলা চালানোর জন্য সামরিক কৌশলে নির্দেশনা দিয়েছিলেন।

গতকাল মঙ্গলবার তাকে এই সাজা দেওয়া হয়। গতকাল চার ঘণ্টা ধরে শুনানি চলে। কৌঁসুলি ৩৯ বয়সি টারিও’র জন্য ৩৩ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন।

তবে টারিও’র আইনজীবীরা বলেছেন, ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার দিনে টারিও ওয়াশিংটনে ছিলেন না। ওয়াশিংটনে তার অনুপস্থিতির অর্থ হলো দাঙ্গায় তার প্রত্যক্ষ প্রভাব নেই। কিন্তু সাজা আরোপ করতে গিয়ে বিচারক বলেছেন, ‘টারিও ছিলেন সেই ষড়যন্ত্রের মূল নেতা। তিনি ছিলেন চূড়ান্ত নেতা, যিনি অংশ নেওয়াদের সংগঠিত করেছিলেন, যিনি বিপ্লবী উদ্যোগে অনুপ্রাণিত ছিলেন।’

যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ টিমোথি কেলি বলেছেন, ‘ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন টারিও। সেদিন যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ধারা ভেঙে গিয়েছিল।’

যদিও মঙ্গলবার আদালতে টারিও বলেছেন, তিনি তার কাজের জন্য দুঃখিত। সেদিন আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে সহিংসতার বিষয়ে তিনি বলেন, ‘আমি অত্যন্ত লজ্জিত ও হতাশ। ৬ জানুয়ারি যা ঘটেছিল তা ছিল বিব্রতকর।’

এর আগে গত সপ্তাহে প্রাউড বয়েজের আরেক সদস্য ইথান নর্ডিয়ানকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ বছরের শুরুতে ক্যাপিটল হিলে হামলায় জড়িত থাকার দায়ে উগ্র ডানপন্থী আরেকটি মিলিশিয়া গোষ্ঠীর প্রতিষ্ঠাতা স্টিওয়ার্ট রোডেসকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০২১ সালের ৬ জানুয়ারি নির্বাচনের ফল জোর করে পাল্টে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে নির্বাচনে পরাজিত প্রার্থী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা চালিয়েছিলেন। সে সময় ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে রাখতে ‘যুদ্ধের’ ডাক দিয়েছিল প্রাউড বয়েজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com