1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

এক নেতার খোঁজে গিয়ে গ্রেপ্তার আরও ৫, অভিযোগ ঢাবি ছাত্রদলের

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিসানকে মোবাইল ফোনে না পেয়ে তার বাসায় গিয়েছিলেন দলের কয়েকজন নেতা। তারা জিসানের বাসায় পৌঁছার পর সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছে বিএনপি।

গতকাল শুক্রবার রাতে বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে ছাত্রদলের ছয়জন নেতাকে তুলে নিয়ে যাওয়ার এই অভিযোগ করা হয়। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ভাষ্য পাওয়া যায়নি।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল  বলেন, ‘মমিনুল ইসলাম জিসানকে ফোনে পাওয়া যাচ্ছিল না। তখন জিসানের বাসায় নেতাকর্মীরা খুঁজতে গেলে তাদেরকেও গ্রেপ্তার করা হয়।’

এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

গ্রেপ্তার করা ছাত্রদলের নেতারা হলেন– ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. হাসানুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, অমর একুশে হল শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রিয়াদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বাবর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ডিবি পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়ায় ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com