জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উপস্থিতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার।
আজ মঙ্গলবার চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গনে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মো. আবদুল হাই’সহ (অব.) সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত চিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের ছবি নিয়ে ফোজিত শেখ বাবুর একক আলোকচিত্র প্রদর্শনী চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
Leave a Reply