1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

‘আগামী নির্বাচনের আগে এ ধরনের চিঠি আসতেই থাকবে’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন কংগ্রেসের ১৪ সদস্যের চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে এ ধরনের ‘উদ্দেশ্যমূলক’ চিঠি আসতেই থাকবে।

এ সময় তিনি বলেন, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে, চ্যালেঞ্জ ও সুযোগ উভয়ই নিয়ে আসছে।

সোমবার (৩১ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, ক্রমবর্ধমান অর্থনীতির সাথে নতুন নতুন সমস্যা বা চ্যালেঞ্জ রয়েছে যেগুলো সমানভাবে পরিশ্রম করে মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জগুলোও সুযোগ নিয়ে আসে।’

কংগ্রেসের ১৪ সদস্যের জাতিসঙ্ঘে মার্কিন রাষ্ট্রদূতের কাছে সাম্প্রতিক চিঠির বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগেও এ ধরনের ‘উদ্দেশ্যমূলক’ চিঠি আসতেই থাকবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সাথে বাংলাদেশের গঠনমূলক সম্পৃক্ততা রয়েছে এবং তাদের যেসব ক্ষেত্রে উদ্বেগ রয়েছে সেসব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন।

যারা এই ধরনের চিঠি লিখছে বিদেশে বাংলাদেশের মিশনগুলো তাদেরকে খুঁজে বের করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনি যেতে পারেন এবং একজন রাজনীতিবিদকেও লিখতে পারেন যে আপনার পদোন্নতি আটকে গেছে।’

আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘আমি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাই যেখানে সব দল অংশগ্রহণ করবে। কিন্তু পালকি পাঠিয়ে কাউকে আনতে পারব না।’

সাম্প্রতিক ঢাকা-১৭ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একদল লোক হামলা চালিয়েছে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারি উদ্যোগকে আমলে না নিয়ে গণমাধ্যমে যৌথ বিবৃতি দেয়া কূটনৈতিক নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের বর্তমান নেতৃত্ব অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও দৃঢ়।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com