1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান, তীব্রতা ৫.৮

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাটি। শুক্রবার (২৮ জুলাই) মধ্যরাতে ওই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৮ ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

শুক্রবার রাত ১টার দিকে নাগাদ পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্প হয় বলে এনসিএস জানিয়েছে। যদিও ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো পাওয়া যায়নি।

এনসিএসের মতে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটি থেকে ৬৯ কিলোমিটার গভীরে। অন্য দিকে, ‘জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)’-এর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com