1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে কোমল পানীয় রফতানি আফগানিস্তানের

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

তালেবানের নেতৃত্বাধীন যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তান প্রথমবারের মতো কোমল পানীয় রফতানি করেছে যুক্তরাষ্ট্রে। সরকারের অন্তর্বর্তী মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তার সরকারি টুইটারে এ তথ্য জানিয়েছেন।

তিনি টুইটারে কোমল পানীয়ের ছবি পোস্ট করে জানান, বেদানার এই জুসের কারখানাটি আফগানিস্তানের হেরাত প্রদেশে অবস্থিত।
এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত মার্চে আফগান সরকারের অর্থনৈতিকবিষয়ক বিভাগ জানায়, আফগান রফতানি চলতি বছর ১.৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত বছরের চেয়ে তা ৬৩ ভাগ বেড়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল সালাম জাভেদ তোলোনিউজকে বলেন, ‘আমাদের সবচেয়ে বড় আমদানি হলো চীন ও পাকিস্তানের মতো দেশগুলো থেকে লিনেন বস্ত্র। আর আমাদের সবচেয়ে বড় রফতানি হলো কয়লা, শুকনো ফল ও কার্পেট।’

এদিকে যুক্তরাষ্ট্র গত এপ্রিলে জানিয়েছিল, আফগানিস্তানে গরিব লোকের সংখ্যা দ্বিগুণ হয়ে ৩৪ মিলিয়নে দাঁড়িয়েছে। তালেবান ক্ষমতা গ্রহণের পর মার্কিন-সমর্থিত সহায়তা বন্ধ হয়ে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com