1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন ফরাসি বাহিনীর কর্মকর্তা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুলাই, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ফরাসি বাহিনীর জয়েন্ট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ইমানুয়েল স্লারস।

রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন তিনি।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, ড্রাইডক সহযোগিতা এবং সমুদ্রপথে চলাচল সহ বিভিন্ন বিষয় আলোচনায় আসে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

শেখ হাসিনা চলতি বছরের ২-৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বন্দরে অবস্থানের জন্য ফরাসি ফ্রিগেট ‘এফএইচ সারকফ’ ভেড়ায় স্বাগত ও অভিনন্দন জানান।

তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন যে ফ্রান্স ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দিয়েছিল এবং ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারির প্রথম দিকে বাংলাদেশকে একটি সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি দেয়।

১৯৭১ সালে আন্দ্রে ম্যালরাক্স এবং বার্নার্ড-হেনরি লেভির মতো নেতৃস্থানীয় ফরাসি বুদ্ধিজীবীরা যেভাবে আমাদের জনগণ এবং মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন তাও প্রধানমন্ত্রী গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ড্রাইডক বিষয়ে উভয় দেশের সহযোগিতা করার সুযোগ রয়েছে।

রিয়ার অ্যাডমিরাল ইমানুয়েল স্লারস বলেন, ফ্রান্স ইন্দো-প্যাসিফিকের একটি দেশ এবং তারা নৌ চলাচলের স্বাধীনতা এবং আকাশ পথের স্বাধীনতার পক্ষে।

তিনি বলেন, ‘সমুদ্রের আইনকে সম্মান করা উচিত।’

তিনি বলেন, মানব পাচার, বিশেষ করে নারী পাচারও বিশ্বের জন্য একটি বড় সমস্যা।

এ সময় প্রধানমন্ত্রীর রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: তোফাজ্জেল হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com