1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু: আয়োজকসহ গ্রেপ্তার ৭ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাবনা কমছে, সহযোগীদের দুষছেন ট্রাম্প বিশ্ববাজারে দৈনিক ঘাটতি ৬০ লাখ ব্যারেল তেল, বাড়তে পারে দাম সমতার ভিত্তিতে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

শিক্ষায় বরাদ্দ বেড়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে ৬ হাজার ৭১৩ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। আগামী অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ থাকছে ৮৮ হাজার ১৬২ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে শিক্ষাখাতে এ বরাদ্দের পরিমাণ ছিল ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তব্যে শিক্ষাখাতের এ বরাদ্দের তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে তিনি এ বাজেট পেশ শুরু করেছেন। এবারের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত আছেন।

সংসদে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ৩৪ হাজার ৭২২ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে (মাউশি) আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা।

অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার ৬০২ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে যা ছিল ৯ হাজার ৭২৭ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com