1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

সৌদি আরবের সাথে সরাসরি হজ ফ্লাইট চায় ইসরাইল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩

হজ ও ওমরাহ করতে ইসরাইলি নাগরিক ও ফিলিস্তিনিদের নিয়ে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে সৌদি আরবকে রাজি করার চেষ্টা করছে ইসরাইল। ইসরাইল মনে করছে, এর মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার কাজে গতি আসবে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন বুধবার বলেছেন, তার দেশ হজ ফ্লাইট চালুর জন্য সৌদি আরবকে অনুরোধ করে রেখেছে।

তিনি ইসরাইলের আর্মি রেডিওকে এক সাক্ষাতকারে বলেন, ‘এ ইস্যুটি বিবেচনাধীন রয়েছে। কোনো অগ্রগতির খবর আমি বলতে পারছি না। তবে সৌদি আরবের সাথে শান্তি স্থাপনে অগ্রগতি হবে বলে আমি আশাবাদী।’

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবের সাথে সম্পর্ক প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিচ্ছেন।

গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লোহিত সাগরের তিরান ও সানাফির দ্বীপপুঞ্জ ইসরাইলের অনুমোদনক্রমে মিসরের কাছ থেকে সৌদি আরবের কাছে হস্তান্তর নিয়ে ইসরাইল, মিসর ও সৌদি আরবের মধ্যকার একটি চুক্তির কথা ঘোষণা করেন।

এর বিনিময়ে সৌদি আরব তার আকাশসীমা দিয়ে ইসরাইলি বিমানগুলোকে চলাচলের বিষয়টি অনুমোদন করে। এর আগে ইসরাইলি ফ্লাইটগুলো কেবল সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন দিয়ে উড়তে পারত।

সূত্র : মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com