1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

নিজেদের ড্রোনই ভূপাতিত করল ইউক্রেন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মে, ২০২৩
নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোনটি কেন্দ্রীয় কিয়েভের আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা তা ধ্বংস করেছে। আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ১৫ থেকে ২০ মিনিট নাগাদ বিস্ফোরণ হয়। প্রেসিডেন্ট কার্যালয়ের কাছে আকাশ প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি ভূপাতিতের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

তবে শুরুর দিকে ইউক্রেনে প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইরমাক বলেন, ভূপাতিত করা ড্রোনটি শত্রুপক্ষের ছিল। পরবর্তীতে  দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী স্বীকার করে এটি তাদের ড্রোন এবং অনাকাঙ্ক্ষিত পরিণতি এড়াতে তারা তা ধ্বংস করেছে।

এক বিবৃতিতে ইউক্রেন জানায়, রুটিন ফ্লাইটের সময় বায়রাকতার টিবি২ মানবহীন আকাশযান কিয়েভ অঞ্চলে আনুমানিক রাত ৮ টায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর ক্ষয়ক্ষতির আশঙ্কায় তা ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ড্রোনটি ভূপাতিত করার সময় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com