1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু: আয়োজকসহ গ্রেপ্তার ৭

বৌদ্ধ ধর্মীয় নেতাদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল বৃহস্পতিবার বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন।

গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপ্রধান এবং তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।

বৌদ্ধ ধর্মাবলম্বীরা দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতেও যথাযোগ্য গাম্ভীর্য ও ঐতিহ্যবাহী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিববৃন্দ সেখানে উপস্থিত থাকবেন বলে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে।

 

আট শতাধিক আমন্ত্রিত অতিথিসহ ১৬৫০ জনেরও বেশি মানুষ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

এ উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় নেতারাও রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। এদিন দুপুরে সারাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com