1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

পুতিনকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইউক্রেন, জার্মান মিডিয়ার দাবি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছিল ইউক্রেন। ১৭ কিলোগ্রাম বিস্ফোরক বহনকারী একটি আত্মঘাতী ড্রোন দিয়ে এ হত্যার পরিকল্পনা করা হয়।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ জানিয়েছে, জার্মানির একটি মিডিয়া তাদের প্রতিবেদনে এ দাবি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ১৭ কিলোগ্রাম বিস্ফোরক বহনকারী একটি আত্মঘাতী ড্রোন দিয়ে রুশ প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করেছিল।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিস্ফোরক ভর্তি একটি আত্মঘাতী ড্রোন দিয়ে হত্যা করতে চেয়েছিল। কিন্তু ড্রোনটি লক্ষ্যবস্তু থেকে কয়েক মাইল দূরে বিধ্বস্ত হওয়ায় কিয়েভের ওই হত্যা পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত রোববার ইউক্রেনীয় বাহিনী ১৭ কেজি সি-ফোর বিস্ফোরক বোঝাই একটি ইউজে-২২ ড্রোন আকাশে ওড়ায়। মস্কোর কাছে নবনির্মিত শিল্প নগরী রুদনেভের লক্ষ্যে ওই ড্রোন উড্ডয়ন করানো হয়েছিল। রুদনেভ শিল্প-শহর পরিদর্শনে যাওয়ার কথা ছিল পুতিনের। কিন্তু ড্রোনটি ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কে পৌঁছানোর আগেই তার নির্ধারিত গন্তব্য থেকে কয়েক মাইল দূরে বিধ্বস্ত হয়ে যায়।

ইউক্রেনীয় অ্যাক্টিভিস্ট ইউরি রোমানেনকোর একটি টুইট বার্তা উদ্ধৃত করে ওই খবর দিয়েছে বিল্ড।

তবে রিপোর্ট লেখা পর্যন্ত বিল্ডের এই প্রতিবেদন সম্পর্কে কিয়েভ আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com