1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু দুর্নীতির মামলা : বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী

বঙ্গবন্ধু সেতু‌ পার হতে মোটরসাই‌কে‌লের দীর্ঘ সা‌রি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি আজ থেকে শুরু হয়েছে। তাই নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষজন। জীবনের ঝুঁকি নিয়ে পরিবারসহ উত্তরবঙ্গগামী হাজারো মানুষ বঙ্গবন্ধু সেতু পার হচ্ছেন মোটরসাইকেলে।

আজ বুধবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় আলাদা টোল বুথে শ’ শ’ মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে।

স‌রেজ‌মি‌নে বঙ্গবন্ধু সেতু‌তে গি‌য়ে দেখা গে‌ছে, শত শত মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার পা‌শেই স্থা‌পিত আলাদা বু‌থে অ‌পেক্ষা কর‌ছে সেতু পার হওয়ার সময়। এসময় সেতু কর্তৃপ‌ক্ষের লোকজন অ‌পেক্ষারত মোটরসাই‌কেল আ‌রোহী‌দের নির্ধা‌রিত মোটরসাইকে‌লের টোলের টাকা হা‌তে রাখার জন্য মাই‌কিং কর‌ছে।

এ‌দি‌কে, মহাসড়‌কে যাত্রীবা‌হী বা‌সের চে‌য়ে ব্যক্তিগত গা‌ড়ি বে‌শি দেখা গে‌ছে। এ‌রম‌ধ্যে মোটরসাই‌কে‌লের সংখ্যা বে‌শি।

ময়মনসিংহ থে‌কে উত্তরবঙ্গের উদ্দেশে যাত্রা করা আসাদুল ইসলাম ব‌লেন, ‌‘বা‌ড়ি যাওয়ার জন্য ভোরে রওনা হ‌য়ে‌ছি মোটরসাই‌কেলে। মহাসড়ক ফাঁকা ছিল বিধায় তাড়াতা‌ড়ি আস‌তে পে‌রে‌ছি। তবে এখানে এসে জটলায় পড়েছি।

স্ত্রী নি‌য়ে মোটরসাইকেলে বা‌ড়ি যা‌চ্ছেন গ্রামীণ ব্যাংকে কর্মরত আবুল কালাম। তি‌নি বলেন, ‘ঈ‌দের ছু‌টি‌তে বা‌ড়ি যা‌চ্ছি। সেতু পার হ‌লেই বা‌ড়ি। তাই স্ত্রী‌কে নি‌য়ে মোটরসাই‌কেলে বা‌ড়ি যা‌চ্ছি। আমার মত শত শত মোটরসাই‌কেলের আ‌রোহীরা অ‌পেক্ষা কর‌ছে সেতু পার হ‌তে।’

মোটরসাই‌কেল আ‌রোহীরা জানান, ছু‌টির প্রথম দি‌নে মহাসড়ক ফাঁকা ‌ছিল। ঝা‌মেলা ছাড়াই মোটরসাই‌কেলে বা‌ড়ি যাওয়া সহজ।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল বলেন, ‘ভোর থে‌কেই সেতু‌তে মোটরসাই‌কেল পারাপা‌রে দীর্ঘ সা‌রি ছিল। মোটরসাই‌কেল পারাপা‌রের জন্য আলাদা বুথ করা হ‌য়ে‌ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com