1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

হাউছি নেতাদের সাথে আলোচনা করতে ইয়েমেনে সৌদি ও ওমানি নেতারা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

ইয়েমেনের ৯ বছর ধরে চলা যুদ্ধ নিষ্পত্তির উপায় খুঁজে বের করতে আন্তর্জাতিক প্রয়াসের অংশ হিসেবে আলোচনার জন্য ইয়েমেনের রাজধানী সানায় অবতরণ করেছে সৌদি ও ওমানি প্রতিনিধিদল। হাউছি-পরিচালিত মিডিয়া এ খবর জানিয়েছে।

রিয়াদ ও সানার মধ্যে ওমানের মধ্যস্ততায় আলোচনায় অগ্রগতি হওয়ার ইঙ্গিত দিয়েছে এই সফর। এছাড়া চীনের মধ্যস্ততায় সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হওয়াতেও এই শান্তি আলোচনা বেগমান হয়েছে।

ওমানি ও সৌদি প্রতিনিধিদল হাউছি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাতের সাথে আলোচনা করবে। তারা বৈরিতা এবং ইয়েমেনি বন্দরগুলোর ওপর সৌদি ‘অবরোধ’ অবসান নিয়েও আলোচনা করবে।

হাউছি নেতা মোহাম্মদদ আল-বুকাইতি টুইটারে বলেছেন, সৌদি ও ওমানি কর্মকর্তারা এই অঞ্চরে ব্যাপকভিত্তিক ও স্থায়ী শান্তি হাসিলে আলোচনা করবেন।

তিনি বলেন, হাউছিদের সাথে সম্মানজনক শান্তি সবার জন্যই হবে বিজয়। তিনি অতীত ভুলে সব পক্ষকেই শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com