1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা মেসির বিদায়ে যে বার্তা দিলেন রোনালদো ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৩২ রামেবির উপাচার্যকে পদত্যাগ করানোর চেষ্টা: গ্রেপ্তার আরও ২ নিউইয়র্কে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা

মামলার মধ্যে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বাড়ছে!

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

একটি দুটি নয়, ৩৪টি অভিযোগে অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার মার্কিন এক আদালতে তার বিচারও শুরু হয়েছে। ওই দিন তাকে কিছু সময়ের জন্য গ্রেফতারও করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে রয়টার্স ও আইপিএসওএসের একটি সমীক্ষায় উঠে এসেছে অন্য একটি দিক। ওই সমীক্ষা বলছে, এই পরিস্থিতিতে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ট্রাম্পের সম্ভাবনার উন্নতি হয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে, ট্রাম্পের এই মামলাকে ঘিরে দ্বিধাবিভক্ত সাধারণ মার্কিন নাগরিকরা।

মোট ১০০৪ জনের উপরে এই সমীক্ষা চালানো হয়েছিল গত বুধ ও বৃহস্পতিবার। কী বলছে সমীক্ষা? জানা গেছে, সমীক্ষা অনুযায়ী, ৪৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনে ক্রিমিনাল কেস রুজু করে সঠিকভাবেই করা হয়েছে। দেখা গেছে, স্বঘোষিত ডেমোক্র্যাট সমর্থকদের ৮৪ শতাংশই মনে করেন ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ঠিকই করা হয়েছে। স্বাভাবিকভাবেই রিপাবলিকান সমর্থকদের ক্ষেত্রে এই সমর্থন মাত্র ১৬ শতাংশ, যেহেতু ট্রাম্প রিপাবলিকান নেতা।

রিপাবলিকান সমর্থকদের মধ্যে ৪০ শতাংশ জানিয়েছেন, তাদের নেতাকে অভিযুক্ত করার পর তাদের তাকে ভোট দেয়ার ইচ্ছে আরো বেড়ে গেছে। ৩৮ শতাংশ জানাচ্ছে, এই ঘটনায় তাদের সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না। মাত্র ১২ শতাংশ অবশ্য এই গ্রেফতারির পর ট্রাম্পকে ফের প্রেসিডেন্ট পদে ফিরিয়ে আনতে নারাজ।

এদিকে আগামী বছরের নির্বাচনে রিপাবলিকানদের মধ্যে মনোনীত প্রার্থী হিসেবে ট্রাম্পই সকলের আগে রয়েছেন। দলীয় কর্মীদের ৫৮ শতাংশই তাকে চান।

সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com