1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা মেসির বিদায়ে যে বার্তা দিলেন রোনালদো ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৩২ রামেবির উপাচার্যকে পদত্যাগ করানোর চেষ্টা: গ্রেপ্তার আরও ২ নিউইয়র্কে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা

চীনের নতুন নাম দেয়ার উদ্যোগ নাকচ করেছে ভারত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

মঙ্গলবার ভারত তাদের পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের অংশ হিসেবে বিবেচিত কিছু অঞ্চলকে চীনের পক্ষ থেকে নতুন করে নামকরণ করার উদ্যোগ নাকচ করেছে। উল্লেখ্য, এ অঞ্চলকে চীন তার নিজস্ব ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে।

১৯৬২ সালে চীন ও ভারত তাদের সীমান্তবর্তী ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ বিতর্কিত ভূখণ্ডকে ঘিরে যুদ্ধ করেছে এবং সাম্প্রতিক বছরগুলোতে এই পার্বত্য অঞ্চলগুলোতে সংঘাতের ঘটনায় এই দু’টি পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে টানাপড়েন চলছে।

রোববার চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা দক্ষিণ চীনের ৫টি পর্বতসহ মোট ১১টি জায়গার ‘মানসম্পন্ন ’ নামকরণ করেছে। এ ঘোষণার পর দুই পক্ষের মাঝে বাদানুবাদ দেখা দেয়।

বিবৃতির সাথে একটি মানচিত্র যোগ করা হয়, যেখানে চীনের নতুন করে নাম দেয়া ১১টি জায়গাকে ‘জাংনান’ বা চীনা ভাষায় দক্ষিণ তিব্বত হিসেবে অভিহিত করা হয়। সাথে অরুনাচল প্রদেশকেও দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এবং চীনের সাথে ভারতের সীমান্তকে শুধু ব্রক্ষপুত্র নদের উত্তর অংশ পর্যন্ত বিস্তৃত দেখানো হয়।

ভারত এটি নাকচ করেছে।

২০২০ সালে দুই দেশের সীমান্তের পশ্চিম অংশে অবস্থিত লাদাখ অঞ্চলে দু’পক্ষের সংঘর্ষ দেখা দিলে অন্তত ২৪ জন সেনা নিহত হন। তবে কূটনীতিক ও সামরিক আলোচনার পর পরিস্থিতি শান্ত হয়।

গত বছরের ডিসেম্বরে দু’পক্ষের সেনারা অরুনাচল প্রদেশের তাওয়াং সেক্টরে সংঘর্ষে লিপ্ত হয়।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com