1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু দুর্নীতির মামলা : বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী

৩ বড় সেতুতে টোল ফ্রি যেসব গাড়ি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে রয়েছে তিনটি বড় সেতু। যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু ও মুক্তারপুর সেতু। সেতুগুলোর ওঅ্যান্ডএম অপারেটরের শুধু পিকআপ ও মাইক্রোবাস সীমিত আকারে বিনা টোলে সেতু তিনটি পার হতে পারবে। গত ৩০ মার্চ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে সেতু কর্তৃপক্ষ।

সেখানে আরও বলা হয়েছে, পদ্মা সেতুর উত্তর থানা ও দক্ষিণ থানার ১টি পিকআপ পদ্মা সেতুতে বিনা টোলে যাতায়াত করবে। বঙ্গবন্ধু সেতু ও পদ্মা সেতু পারাপারে ওঅ্যান্ডএম কাজে নিয়োজিত সেতু কর্তৃপক্ষের গাড়ি ব্যবহার সীমিত থাকবে। পদ্মা সেতুর পেট্রোলিং কাজে নিয়োজিত সেনাবাহিনীর উভয় পাশের ক্যান্টনমেন্টের জন্য ২টি করে মোট ৪টি পিকআপ পদ্মা সেতু পারাপার করবে বিনা টোলে। বঙ্গবন্ধু সেতুর পেট্রোলিং কাজে নিয়োজিত বঙ্গবন্ধু সেনানিবাসের ২টি পিকআপ বঙ্গবন্ধু সেতু বিনা টোলে পার হবে।

সেতু কর্র্তৃপক্ষে নিয়োজিত কর্মকর্তারা ভ্রমণসূচি অনুমোদন করে বিনা টোলে যাতায়াত করবে সেতুগুলোয়। এ ছাড়া সেতু বা স্থাপনায় কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিস, রেকার, অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িসহ জরুরি পরিষেবার যানবাহন পারাপার করবে বিনা টোলে। তবে এসব গাড়ি পারাপারের টোল পরিশোধ করা হবে সেতু কর্তৃপক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com