1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

পাকিস্তানে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

বিচারবিভাগকে প্রশ্নবিদ্ধ করা এবং সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল শুক্রবার পাঞ্জাবের গুজরানওয়ালার একটি সন্ত্রাসবাদবিরোধী আদালত এই নির্দেশ দেন। জামিনযোগ্য এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারপতি রানা জাহিদ।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পুলিশের প্রতিবেদন খারিজ করে রানা সানাউল্লাহকে আগামী ৭ মার্চের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন জনসভায় একাধিকবার দেশটির বিচারবিভাগ এবং সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, ২০২১ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ২৯ জানুয়ার পর্যন্ত রানা সানাউল্লাহ তার বিচার বিভাগের কাজ বন্ধ করার এবং পাঞ্জাব পুলিশ কর্মকর্তাদের সন্তানদের হত্যা করার হুমকি দিয়েছিলেন। সেই মামলা দায়েরের পর শুক্রবার গুজরানওয়ালার ন্ত্রাসবাদবিরোধী আদালত মামলাটি গ্রহণ করেন।

শুনানির শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বাদ দিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে পুলিশ। তবে বিচারক রানা জাহিদ সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন এবং গুজরানওয়ালার এসপি (তদন্ত), পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং তদন্তকারী কর্মকর্তাকে নোটিশ জারি করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com