1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু দুর্নীতির মামলা : বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী

বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাবুল হোসেন বাবু (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ২৫ নম্বর সাবপিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাহাবুল হোসেন হিলির ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। ঘটনাটিকে ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে বিজিবি-বিএসএফের বাড়তি সদস্য মোতায়েন রয়েছে।

সংশ্লিষ্ট ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার ওই যুবক সীমান্ত পেরিয়ে ভারতে যায়। আজ সন্ধ্যায় সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ওই যুবক বাংলাদেশে আসার চেষ্টা করছিল। তখন বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। পরে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ভারতের হিলির গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি ভারতে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি।’

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, ‘সীমান্তের ৩০০ গজ ভারত অভ্যন্তরে একজন হত্যার ঘটনার কথা শুনেছি। তবে সে বাংলাদেশি কি না ভারতীয় সেটি এখনও নিশ্চিত হতে পারিনি। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com