1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

করাচিতে থানায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

পাকিস্তানের করাচি নগরীতে একদল সশস্ত্র একটি থানায় হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত তিনজন সন্ত্রাসীসহ নিহত হয়েছেন সাতজন।

শুক্রবার সন্ধ্যার পর এই হামলা হয়। পরে বেশ কিছুক্ষণ গোলাগুলি অব্যাহত থাকার পর সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

এতে আহত হয়েছেন অন্তত ১৮ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করাচি পুলিশ জানিয়েছে, দলটিতে সন্ত্রাসীর সংখ্যা অন্তত ৮-১০ জন হবে। তাদের পরিচয় জানা যায়নি।

নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

সন্ধ্যার পর সিন্ধুর তথ্যমন্ত্রী শারজিল মেমন এই হামলার বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, সন্ত্রাসীরা গোপনে হামলা করেছে এবং তা ঠেকাতে পুলিশের অভিযান চলছে। শারায় ফয়সাল রোডের দু’দিক থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, অন্যান্য এলাকা থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরাও ঘটনাস্থলে রয়েছেন।

সূত্র : জিও নিউজ, আলজাজিরা ও বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com