1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু দুর্নীতির মামলা : বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী

ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আসিফ, সম্পাদক আহনাফ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আসিফ মাহমুদ। আর সাধারণ সম্পাদক হয়েছেন আহনাফ সাঈদ খান।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হয়। পরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম।

আসিফ মাহমুদ বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের এবং সাধারণ সম্পাদক আহনাফ উর্দু বিভাগের শিক্ষার্থী। তারা দুজনই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবসহ ছাত্র অধিকার পরিষদ, ঢাবি শাখার সাবেক সভাপতি আখতার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়।তখন সংগঠনের নাম ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পরবর্তী সময়ে সংগঠনের নাম সংক্ষিপ্ত করে রাখা হয়,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com