1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু দুর্নীতির মামলা : বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী

‘দুইবার ভোট দিলাম’

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ত্রুটির কারণে দুইবার ভোট দিয়েছেন নিলি রানী নামের এক নারী। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁওয়ের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি দুইবার ভোট দেন। তবে দুইবার ভোট দিলেও তার একটি ভোট কাউন্ট হয়েছে।

নিলি রানী বলেন, ‘চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসে প্রথম লাইনে দাঁড়িয়েছিলাম। ভোটগ্রহণ শুরু হলে বুথের ২ নম্বর কক্ষে ভোট দিই। বুথ থেকে বের হয়ে যাওয়ার সময় আমাকে ভোট গ্রহণকারী কর্মকর্তা জানান, ইভিএম মেশিনে ক্রটির কারণে তার ভোট হয়নি। পরে আবার ভোট দিয়েছি।’

চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আল মাবুদ বলেন, এ কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৭০৬ জন। যথাসময়ে ভোট গ্রহণ শুরু হলে কয়েকটি মেশিনে ত্রুটির কারণে ভোট নিতে দেরি হয়। পরে বিষয়টি সমাধান হয়।
ঠাঁকুরগাও-৩ আসনের উপনির্বাচনে মোট ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রত্যেকটিতেই ইভিএম মেশিনে ভোট গ্রহণ চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com