1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু দুর্নীতির মামলা : বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী

ভারতের ভিসা আবেদনের সুবিধার্থে ফ্যাসিলিটেশন সেন্টার চালু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার (ভিএএফসি) চালু করেছে ভারতীয় হাইকমিশন।

গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ফ্যাসিলিটেশন সেন্টারটি উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, এই কেন্দ্রে অনলাইনে ভিসা আবেদন ফর্ম পূরণ করার সুবিধা পাওয়া যাবে।

অনলাইন ভিসা আবেদন বাধ্যতামূলক হওয়ার পর থেকেই, ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার স্থাপনের অনুরোধ করা হচ্ছিল বলে হাইকমিশন জানায়।

যাদের কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ সুবিধা নেই, তারা তাদের পাসপোর্ট, নথিপত্র নিয়ে ভিএএফসিতে গিয়ে অনলাইন ভিসার আবেদনপত্র পূরণ করে প্রিন্ট করতে পারবেন।

ভিএএফসিতে ফর্ম পূরণের সুবিধা পেতে ২০০ টাকা ফি দিতে হবে। চাহিদার ওপর নির্ভর করে বাংলাদেশের অন্যান্য আইভ্যাকগুলোতেও এই সুবিধা চালু করা হবে।

বাংলাদেশে ১৫টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আছে। বাংলাদেশে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসব কেন্দ্র পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com