1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু দুর্নীতির মামলা : বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী

ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া মাওলানা সাদ কান্ধলভী অনুসারী আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইজতেমা ময়দানে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তি হলেন কিশোরগঞ্জের সৈয়দ আলীর ছেলে আবু তাহের (৬৫)।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জ থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে এসেছিলেন আবু তাহের। রাত সাড়ে ৮টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে ৬ মুসল্লির মৃত্যু হয়েছে।

এর আগে যারা মারা গেছেন তারা হলেন- ঢাকার গুলিস্তান বঙ্গবাজার এলাকার বোরহান উদ্দিন (৪৮), কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার আব্দুল হান্নান (৪৫), গাইবান্ধার আব্দুল হামিদ মন্ডল (৫৫), ঢাকার সাভার থানা এলাকার মফিজুল (৫৪) এবং বরগুনার মফিজুল ইসলাম (৭৫)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com