1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু দুর্নীতির মামলা : বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী

জানুয়ারি মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

জানুয়ারি মাসের এক কোটি উপকারভোগীর কাছে তিন পণ্য-চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ থেকে ফ্যামেলি কার্ডধারীর কাছে এই পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। রাজধানীসহ সারা দেশের টিসিবির ডিলারদের দোকান, নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে এই পণ্য কেনা যাবে। সোমবার টিসিবির পক্ষ থেকে তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন ক্রেতা সর্বোচ্চ এক কেজি চিনি ৬০ টাকা দরে কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা দরে করে সর্বোচ্চ ২ কোজি কিনতে পারবেন। এছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার কিনতে পারবেন।

টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে নিম্ন-আয়ের এক কোটি মানুষের কাছে টিসিবি চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল ভর্তুকি মূল্যে বিক্রি কার্যক্রম চলমান আছে। সে লক্ষ্যে জানুয়ারি মাসেরও পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। রাজধানীসহ সারা দেশের টিসিবির ডিলার পয়েন্ট থেকে এই পণ্য কেনা যাবে। সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com