1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

অবসর নয়, খেলা চালিয়ে যাবেন দি মারিয়া

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার অন্যতম কারিগর আনহেল দি মারিয়া। ফাইনালে তিনি একটি গোলও করেন। তবে গত জুন মাসে বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানানো এই তারকা সিদ্ধান্ত থেকে সরে আসছেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, ৩৪ বছর বয়সী এ উইঙ্গার তাঁর সিদ্ধান্ত পাল্টেছেন। ফলে লিওনেল মেসির পথেই হাঁটবেন তিনি। যেখানে আর্জেন্টাইন অধিনায়ক বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনার জার্সিতে আরও কিছুদিন খেলতে চান বলে জানিয়েছিলেন।

আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যেতে চান দি মারিয়া এমনটি জানিয়ে টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদক গাস্তন এদুল আরও বলেন, প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাইপর্ব এমনকি ২০২৪ কোপা আমেরিকার জন্যও তাকে পাওয়া যেতে পারে।
গাস্তন এদুল টুইটে জানান, ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন আনহেল দি মারিয়া। কত দিন পর্যন্ত খেলবেন, তা নিশ্চিত নয়। চ্যাম্পিয়ন হিসেবে খেলাটা উপভোগ করতে চান তিনি।’

তবে এ বিষয়ে জুভেন্টাস তারকার কোনো মন্তব্য প্রকাশ করেনি তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com