1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

রিপাবলিকানদের জয়ে ‘যে বার্তা’ দিলেন বাইডেন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেরই ফলাফল প্রকাশ হয়েছে। উচ্চকক্ষ সিনেট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাট পার্টি দখলে থাকলেও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ রিপাবলিকানদার নিয়ন্ত্রণে গেছে।

নিম্নকক্ষে রিপাবলিকান বিজয়ের পর অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন। একই সঙ্গে তিনি রিপাবলিকানদের সঙ্গে একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বুধবার রিপাবলিকানদের জয়ের পর বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘রিপাবলিকানরা হাউজে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আমি নেতা ম্যাকার্থিকে অভিনন্দন জানাই এবং আমি যে কারও সঙ্গে কাজ করব। রিপাবলিকান বা ডেমোক্র্যাট-তারাও ফলাফলের জন্য আমার সঙ্গে কাজ করতে ইচ্ছুক।’
নিম্নকক্ষের ঘোষিত সর্বশেষ ফলাফল অনুযায়ী রিপাবলিকানরা ২১৮টি এবং ডেমোক্র্যাটরা ২০৯টি আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্য আসনগুলোর ফল ঘোষিত হয়নি। ধারণা করা হচ্ছে, রিপাবলিকানরা ২১৮–২২৩টি আসনে জয়ী হতে পারেন।

নিম্নকক্ষে রিপাবলিকানদের দখলে যাওয়ায় জো বাইডেনের মেয়াদের বাকি দুই বছর এজেন্ডা বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com