1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ভেনিজুয়েলায় ভূমিধসে ২২ জনের মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

ভেনেজুয়েলার লাস তেজেরিয়াস প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ৫২ জন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রোববার (০৯ অক্টোবর) লাস তেজেরিয়াস শহর পরিদর্শন করেছেন ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি জানান, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলমান রয়েছে।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই পরিস্থিতিকে কঠিন ও বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন।

ওই দেশের বেসামরিক সুরক্ষা উপ-মন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা জানিয়েছেন, প্রায় এক হাজার উদ্ধারকর্মী উদ্ধার কাজ চালাচ্ছে।

প্রবল বৃষ্টিপাতের কারণে এল পাটো নদীর পানি বেড়ে যাওয়ার পর ভূমিধসের ঘটনা ঘটে এবং বন্যার পানি বেশ কয়েকটি বাড়ি এবং দোকান ভাসিয়ে নিয়ে যায়।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com