1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

করোনা আক্রান্ত ৬০ কোটি ছাড়ালো

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ৬৪ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ রোববার বাংলাদেশ সময় বেলা ১১টায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৬০ লাখ চার হাজার ৬২৯ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৭১ হাজার ২৩৫ জন। আর সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ২৬ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৫৩ লাখ ৩১ হাজার ২০ জন। মৃতের সংখ্যা ১০ লাখ ৬৫ হাজার ৫৫৫ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ৪২৯ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৭ হাজার ৩৩২ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৩ লাখ ৩৯ হাজার ৭৯২ জন। মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৫০১ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com