1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সিঙ্গাপুরে বিক্ষোভের মুখে গোতাবায়া

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২

বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরেও বিক্ষোভের মুখে পড়েছেন। বিক্ষোভকারীরা সিঙ্গাপুরে তার ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ করার দাবি জানিয়েছেন।

শনিবার সিঙ্গাপুরের হং লিম পার্কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা তাকে আশ্রয় দেয়ার জন্য সরকারের সমালোচনা করেন। তারা বলেন, তিনি অবাঞ্ছিত লোক। তার রাজনৈতিক অপকর্ম প্রকাশ পেয়েছে। তিনি সাধারণ কোনো শ্রীলঙ্কান নন। তাকে কেন এখানে আশ্রয় দেয়া হয়েছে?

উল্লেখ্য, গোতাবায়া শ্রীলঙ্কা থেকে পালিয়ে প্রথমে মালদ্বীপ গিয়েছিলেন। সেখান থেকে তিনি সিঙ্গাপুর যান। তিনি প্রেসিডেন্ট হিসেবেই সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখানে তিনি পদত্যাগ করেন। সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি সেখানে আশ্রয় চাননি। ফলে তাকে সেখান থেকে সরে যেতে হবে।

সূত্র : কলম্বো গ্যাজেট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com